বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার নাম কে এম তাউসিফ সাউরি (তাহসিফ সাউরী) । তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাউসিফের লাশ উদ্ধার করে। ২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তিনি ছড়িয়ে দিয়েছিলেন।