গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমতাবস্থায় সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধীদল মিলে সংবিধান সংশোধন করবে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধে কি সংবিধান সংশোধন করতে হবে? বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে দলটি পুরোপুরি নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। এই আইনেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলন বলেন, সংবিধানে কখনও বলা থাকবে না এই পার্টি নিষিদ্ধ করা হয়েছে, আইনের সেই পাওয়ারটা আছে। আইনের মাধ্যমেই নিষিদ্ধ করা যেতে পারে, যা আমরা দেখেছি যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে, সংগঠনটি নিষিদ্ধ ও এর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে আমি মনে করি নতুন আইন প্রণয়ন করলে বিতর্ক তৈরি হবে। তার চেয়ে ভালো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গিয়ে সেখান থেকে অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করা। এবং তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে তাদের নিষিদ্ধ করা। এটিই হচ্ছে সবচেয়ে বাস্তবসম্মত, যেটি লিগ্যালি, পলিটিক্যালি বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ কম থাকবে।
সংবিধানের ৩৮তম অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের সংগঠন করার অধিকার রয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে, তার কর্মী-সমর্থকদের সেই অধিকার খর্ব হবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালালে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

তাজুল ইসলাম বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদে দল হিসেবে রাজনীতি করার যে অধিকার সেখানে কিন্তু শর্তযুক্ত যে নিরাপত্তা জন্য হুমকি সৃষ্টি না করে দল করতে হবে। কিন্তু তারা সেই জায়গাতেই হুমকি তৈরি করছেন। রাজনৈতিক সংবাদ

মাহফুজুর রহমান মিলন বলেন, সুস্পষ্ট করে আমাদের সংবিধানেই বলা আছে যে জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিযুক্ত বিধিনিষেধের সাপেক্ষে এই ফ্রিডম অব অ্যাসোসিয়েন থাকবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে মিত্রশক্তির কন্ট্রোল কাউন্সিলের আইনের মাধ্যমে জার্মানির নাৎসি পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিলুপ্ত করা হয়। আর ইতালিতে সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তী বিধানে ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়।